• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

জামায়াত ফিরে পেল দাঁড়িপাল্লা প্রতীক

দর্পন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২–এর আওতায় রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের জন্য আর্টিকেল নাইনটি বি–এর শর্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের আবেদনের প্রেক্ষিতে দলটিকে ২০০৮ সালের ৫ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে নিবন্ধন দেওয়া হয়েছিল। হাইকোর্ট বিভাগের একটি রিটের রায়ের প্রেক্ষিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর দলটির নিবন্ধন বাতিল করা হয়।

এতে আরও বলা হয়, পরে আপিলের প্রেক্ষিতে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করে জামায়াতের নিবন্ধন পুনর্বহালের আদেশ দেয় আপিল বিভাগ। এর প্রেক্ষিতে আগের প্রজ্ঞাপন বাতিল করে জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...