• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ঈদের ছুটিতেও খোলা থাকছে ববির কেন্দ্রীয় লাইব্রেরি

এনামুল হক, ববি প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

পবিত্র ঈদ উল আযহা ও গ্রীষ্মকালীন ছুটির মধ্যে শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করতে বিশেষ ব্যবস্থায় লাইব্রেরি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুম খোলা রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে আজ ২৭ মে এক অফিসিয়াল নোটিশের মাধ্যমে। উপাচার্য অধ্যাপক ড. তৌফিকুল আলমের নির্দেশে লাইব্রেরিয়ান ড. গাজী জহিরুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি চলাকালীন আগামী ১, ২, ৩, ১১ ও ১২ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুম শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রিডিং রুম পরিদর্শনকালে শিক্ষার্থীরা একটি দাবি তুলে ধরেন—ছুটিকালীন সময়েও যেন বিশ্ববিদ্যালয়ের রিডিং রুম খোলা থাকে। কারণ, অনেক শিক্ষার্থী ছুটির সময় বাড়ি না গিয়ে বিশ্ববিদ্যালয়ে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে চান। তাদের সুবিধার্থে রিডিং রুম খোলা রাখা হলে তারা পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগে শিক্ষার্থীরা পড়ালেখায় নিয়মিত থাকার সুযোগ পাবেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঈদ উল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি ১ জুন থেকে ১২ জুন ২০২৫ পর্যন্ত নির্ধারিত রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...