গোলাম কিবরিয়া টিপুর পক্ষে শাওন নামের একজন যুবক মনোনয়নপত্র কিনেছেন বলে জানিয়েছে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র। এ খবর ছড়িয়ে পড়লে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনজুড়ে নির্বাচন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
২০২৪ সালের ১৪ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হন বরিশাল-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। বর্তমানে তিনি বিএনপির অফিস পোড়ানো এবং বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি হিসেবে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।