• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে নারী সমাবেশ ও দোয়া মোনাজাত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় বরিশালে নারী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর আয়োজনে আজ শনিবার বিকেলে নগরীর একে স্কুল মাঠে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

এসময় আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দেশ জনগণ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বই বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছে। তাঁর আপোষহীনতার কারণেই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল।

অনুষ্ঠানের শুরু আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড, জেলা ও সদর উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ ও কর্মীরা বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। এতে বরিশাল জেলা ও মহানগর মহিলা দলসহ সদর উপজেলার ১০ ইউনিয়নের হাজার হাজার নারী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান, মহানগর মহিলা দল নেতৃবৃন্দ, সদর উপজেলা মহিলা দল নেত্রী ইসরাত জাহান রিমা, রায়পাশা-কড়াপুর ইউনিয়নের জাহানারা পারভীন’সহ অন্যান্য নারী নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...