• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

জুলাই শহীদদের স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার আয়োজনে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ১৬ জুলাই বুধবার বিকাল ৪টায় শাখা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের স্বজন, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনে ছাত্ররা তাদের তাজা প্রাণ যেভাবে বিসর্জন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে জাতি তাদের কখনো ভুলবে না। মহান রবের দরবারে এর বিনিময় উত্তম পুরস্কার পাবে শহীদরা।

আজও অনেক ছাত্র তরুণ তাদের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে পঙ্গুত্ব, অসহায়ত্ব বরণ করে নিয়েছে। কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মানের কাঙ্খিত স্বপ্ন ঘুনাক্ষরেও বাস্তবায়ন হয়নি। নতুন করে আবারো ফ্যাসিবাদী পরিবেশ সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে একটি পক্ষ। তাদেরকে প্রতিহত করতে জাতিকে সচেতন থাকতে হবে।

দোয়া অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি সম্মাননা তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...