• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন কেরানীগঞ্জে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে: আমানউল্লাহ বিএনপি-আ.লীগ মিলেমিশে বালু উত্তোলনের ব্যবসা র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল পাস ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার, মিলল চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মৃত্যু স্বামীর সঙ্গে বিরোধ মেটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা কেরাণীগঞ্জ ও শোয়ারিঘাটে পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

দীর্ঘ অপেক্ষার পর বাজারে আসছে গ্যালাক্সি এস২৬ সিরিজ

তথ্য প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি নতুন ইভেন্ট আয়োজন করছে স্যামসাং ইলেক্ট্রনিক্স। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে স্থানীয় সময় সকাল ১০টা (ইস্টার্ন টাইম সকাল ৯টা) শুরু হবে অনুষ্ঠান। সেখানেই আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে বহুল আলোচিত স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ।

এবারের সিরিজে থাকছে তিনটি মডেল—এস২৬, এস২৬ প্লাস ও এস২৬ আল্ট্রা। ইভেন্টে ফোনগুলোর পূর্ণ স্পেসিফিকেশন, মূল্য ও বিশেষ ফিচার তুলে ধরা হবে। অনুষ্ঠানটি সরাসরি স্যামসাংয়ের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, সাধারণত জানুয়ারিতে ফ্ল্যাগশিপ সিরিজ উন্মোচন করলেও এবার ফেব্রুয়ারিতে আয়োজন করছে প্রতিষ্ঠানটি। উৎপাদন বিলম্ব ও বৈশ্বিক মেমোরি সংকট এ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে

ফাঁস হওয়া তথ্য বলছে, নতুন সিরিজে ব্যবহার হতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপ; কিছু অঞ্চলে এক্সিনস ২৬০০ চিপও থাকতে পারে। পাশাপাশি বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা সেটআপ এবং নতুন এআই সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিজাইনে আগের এস২৫ সিরিজের ধারাবাহিকতা বজায় থাকতে পারে—ফ্ল্যাট ফ্রন্ট স্ক্রিন, গোলাকার কর্নার এবং পেছনে লম্বা ক্যামেরা প্ল্যাটফর্ম।

বিশেষজ্ঞদের মতে, আপডেট নীতির কারণে বাহ্যিক পরিবর্তন সীমিত থাকলেও নতুন কম্পোনেন্ট ও সেন্সরের ফলে গতি ও এআই প্রসেসিং সক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...