• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

নতুন বন্ধু বানানোর দিন আজ, যেভাবে শুরু হয়েছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নতুন বন্ধু মানেই নতুন অভিজ্ঞতা, নতুন গল্প আর জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা। সময়ের সঙ্গে পুরোনো বন্ধুরা দূরে সরে গেলেও জীবনের পথে যুক্ত হন নতুন মানুষ। পুরোনো সম্পর্কের বন্ধন অটুট রাখা এবং নতুন বন্ধুত্ব গড়ে তোলার বার্তা নিয়ে আজ ১৯ অক্টোবর পালিত হচ্ছে নতুন বন্ধু দিবস।
বন্ধুত্ব মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। পাড়ার গলি, স্কুলের মাঠ কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে ওঠা বন্ধুত্ব সময়ের সঙ্গে ভৌগোলিক দূরত্বে হারিয়ে যেতে পারে। তবু স্মৃতিতে থেকে যায় সেই সম্পর্ক। অন্যদিকে, জীবনের প্রতিটি নতুন পর্যায়ে পরিচয় হয় নতুন মানুষের সঙ্গে, তৈরি হয় নতুন বন্ধুত্ব।
একটি ইংরেজি গানের বাংলা অর্থ দাঁড়ায়, ‘নতুন বন্ধু তৈরি করুন, কিন্তু পুরোনোকেও বাঁচিয়ে রাখুন। একটি হলো রুপা, অন্যটি সোনা।’ কথাটির মধ্যেই ফুটে ওঠে নতুন ও পুরোনো বন্ধুত্বের গুরুত্ব।
তবে নতুন বন্ধু তৈরির ক্ষেত্রে সতর্কতাও জরুরি। ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করার আগে তাঁর আচরণ, মানসিকতা ও বিশ্বাসযোগ্যতা বোঝার চেষ্টা করা প্রয়োজন।
হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে নতুন বন্ধু দিবসের আনুষ্ঠানিক প্রচলন শুরু হয়। ২০০৭ সালে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। পরে ২০১২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিনটি আরও জনপ্রিয় হয়ে ওঠে।
বর্তমানে প্রযুক্তির কল্যাণে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া আগের চেয়ে অনেক সহজ। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র, সবখানেই তৈরি হচ্ছে নতুন বন্ধুত্ব।
দিবসটি উপলক্ষে নতুন কারও সঙ্গে পরিচিত হওয়া, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া কিংবা পুরোনো বন্ধুকে খোঁজ নেওয়া যেতে পারে। কারণ, নতুন বন্ধু জীবনে নতুন সম্ভাবনা নিয়ে আসে, আর পুরোনো বন্ধুত্ব মনে করিয়ে দেয় একসঙ্গে কাটানো মূল্যবান সময়ের কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...