• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

নদীর বুকে সবুজ হাট

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

শুক্রবার, ভোররাত। নদীর জল তখনও ঘুম ভাঙেনি। চারদিক অন্ধকারে ঢাকা, কেবল কোথাও কোথাও নৌকার হাল ঠেলে ওঠা ছলাৎ শব্দ। ধীরে ধীরে যখন আকাশ ফিকে আলোয় ভরে ওঠে, তখনই চিরাপাড়া ব্রিজের নিচে জেগে ওঠে এক অদ্ভুত বাজার। যে‌টি ভাসমান ধানের চারার (বীজ) হাট হি‌সে‌বে প‌রি‌চিত। শুক্রবার আর সোমবার-সপ্তাহে এই দুই দিন জমজমাট থা‌কে বী‌জের হাট।

এই দুইদিন সূর্য উঠার আগেই চিরাপাড়া নদী রঙিন হয়ে ওঠে সবুজের বুননে। হা‌টের সকাল ৬টা পর্যন্ত থা‌কে জমজমাট। হা‌টের আগের দিন শত শত নৌকা, ভ্যান আর অটোরিকশায় বোঝাই ধানের চারা এসে থামে নদীর পাড়ে। ভোর রাত থে‌কে শুরু বি‌কি‌নি‌। তখন চারিদিক থেকে ভেসে আসে দরদামের হাঁকডাক। নদীরতী‌রে কান পাত‌লেই বি‌ক্রিতা‌দের তখন বল‌তে শোনা যায়-“চারা লাগবে, ভালো চারা! এ যেন বী‌জের ভাসমান বাজার নয়, রী‌তিমত নদীর বুকে কৃষির আরেক উৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...