• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনে অনেক অভিযোগ দিয়েছি, রেসপন্স পাইনি : মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না। এরই মধ্যে অনেকগুলো অভিযোগ করেছি। কিন্তু একটারও রেসপন্স পাইনি। এটা খুব দুর্ভাগ্যজনক।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব অভিযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, একটি বিশেষ দলের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা নির্বাচন জিতে বসে আছে। এত বছর নির্বাচন করেছি, কিন্তু আমরা প্রেডিকশন করতে পারিনি, যে আমরা জিতে গেছি। অথচ তারা পারেন কীভাবে? জনগণ ঠিক করবে, তারা কাকে ভোট দেবে।
তিনি অভিযোগ করে বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন তো হচ্ছে, সঙ্গে পক্ষপাতিত্বও হচ্ছে। এই পক্ষপাতিত্ব খুব খারাপ। একটি ভুয়া ফলাফল নিয়ে তারা সংসদে যাবে। এটা তো হতে পারে না।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ভোটারদের অনুরোধ জানাবো তারা যেন সব চক্রান্তের জাল ছিঁড়ে যথাযথভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...