• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মারা গেছেন ‘সীমানা পেরিয়ে’ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবির

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

মারা গেছেন সত্তরের দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবির।
সোমবার (১২ জানুয়ারি) লন্ডনে মারা গেছেন তিনি। লন্ডনে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তার মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন তার ভাগিনা জাভেদ মাহমুদ।
সত্তরের দশকে চলচ্চিত্রে আসার পরপরই এক দশকে আটটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৮৬ সালে মিস ক্যালকাটা হওয়ার পর তিনি বাংলাদেশের সিনেমায় অভিনয় শুরু করেন। আর এ অভিনয়ের সুবাদেই জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
প্রিয়া ফিল্মসের নিবেদনে সুনীল গঙ্গোপাধ্যায়ের মূল গল্পে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন। তারপর বাংলাদেশের বিখ্যাত পরিচালক  আলমগীর কবির এর- বেশ কয়েকটি ছবিতে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাগুলে হচ্ছে- ‘সীমানা পেরিয়ে’, ‘রুপালী সৈকতে’, ‘সূর্য কন্যা’, ‘মোহনা’।
জয়শ্রী কবির দীর্ঘদিন লন্ডনে বসবাস করতেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে শিক্ষকতাও করেছেন।
তবে এক দশক আগে তিনি শেষবারের মতো ঢাকায় এসেছিলেন। এরপর আর দেশে আসেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...