• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ার ক্যানসার টিকায় আশার আলো, প্রথম রোগীর শরীরে মিলছে ইতিবাচক ফল বাগেরহাটে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে শ্রমিক নিহত ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩ যানবাহনে হামলার আশঙ্কা দেশজুড়ে সতর্কতা জারি করল পুলিশ সদর দপ্তর রাজধানীতে হঠাৎ কেন বাড়ছে বোমাতঙ্ক? কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু কেরানীগঞ্জে পরিত্যক্ত ইটভাটার পাশে মিলল রাজমিস্ত্রির লাশ কেরানীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা কী হচ্ছে কেরানীগঞ্জে? চার দিনে চার লাশ উদ্ধার, এলাকায় চরম আতঙ্ক! নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বিশেষ চাহিদাসম্পন্ন (বুদ্ধি ও দৃষ্টিপ্রতিবন্ধী) কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাব্বির খান ওরফে রাব্বি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাব্বির খান উপজেলার বগা ইউনিয়নের শহিদুল খানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী জন্মগতভাবেই দৃষ্টিপ্রতিবন্ধী এবং তার মানসিক বিকাশও স্বাভাবিক নয়। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিবেশী সাব্বির তাকে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ দিন ধরে ধর্ষণ করে আসছিল। গত কয়েক দিন ধরে কিশোরী শারীরিক অসুস্থতা বোধ করলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষার পর জানা যায়, কিশোরী প্রায় নয় সপ্তাহের অন্তঃসত্ত্বা।

পরিবারের পক্ষ থেকে ঘটনার বিবরণ জানতে চাওয়া হলে ভুক্তভোগী কিশোরী অভিযুক্ত সাব্বিরের নাম উল্লেখ করে পুরো ঘটনা খুলে বলে। কিশোরীর পরিবারের অভিযোগ, সাব্বির বিভিন্ন সময়ে কৌশলে বাগানের ভেতরসহ বিভিন্ন স্থানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে।

এ ঘটনায় বুধবার ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে বাউফল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাব্বিরকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার (ডাক্তারি পরীক্ষা) জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...