• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

যদি আমার কিছু হয়, তবে এর জন্য দায়ী থাকবেন আমাদের প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর বিজয় নগর এলাকায় হামলার চেষ্টার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য রায়হান ইসলাম রাজ। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই অভিযোগ করেন।

ফেসবুক স্ট্যাটাসে রাজ লিখেছেন:

“কিছুক্ষণ আগে বিজয় নগর পানির টাঙ্কির সামনে দুটি মোটরসাইকেলে দুজন হেলমেট পরা ব্যক্তি আমার সিএনজিতে ধারালো অস্ত্র দিয়ে মারার চেষ্টা চালায়। এদেশের কী হবে! যেখানে একজন শহীদের ছেলেরও নিরাপত্তা নেই! কী হবে আল্লাহ মাবুদ ভালো জানেন!”

নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি শুধু একটা কথাই বলতে চাই—যদি আমার কিছু হয়, তবে এর জন্য দায়ী থাকবেন আমাদের প্রধান উপদেষ্টা। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি আমার কিছু হয় তবে আমার মায়ের দিকে আপনারা সবাই একটু খেয়াল রাখবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...