• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

আসছে আইফোন ১৭ই

তথ্য প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

অ্যাপলের নতুন সাশ্রয়ী সংস্করণের স্মার্টফোন আইফোন ১৭ই চলতি মাসেই উন্মোচিত হতে পারে বলে জানা গেছে। প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, চলতি মাসের ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যেই যেকোনো দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিভাইসটি উন্মোচন করতে পারে টেক জায়ান্টটি। সম্পিতি সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সাধারণত সাশ্রয়ী এই মডেলের জন্য অ্যাপল বড় কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে না। তবে ব্লুমবার্গের মার্ক গুরম্যানের তথ্যমতে, খুচরা বিক্রেতাদের কাছে আগের মডেল তথা আইফোন ১৬ই-এর মজুদ ফুরিয়ে আসার বিষয়টিই নতুন এই ফোনের আগমনের স্পষ্ট বার্তা দিচ্ছে।
নতুন এই আইফোন ১৭ই মডেলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো অ্যাপলের শক্তিশালী এ-নাইনটিন চিপসেট, এটি বর্তমানে আইফোনের ফ্ল্যাগশিপ মডেলে ব্যবহৃত হচ্ছে।ফলে এটি বাজেট ফোন হলেও পারফরম্যান্সের দিক থেকে কোনো অংশে পিছিয়ে থাকবে না।
এছাড়া এই সাশ্রয়ী সিরিজে যুক্ত হতে যাচ্ছে ম্যাগসেফ সাপোর্ট। এটি যুক্ত হলে ব্যবহারকারীরা দ্রুতগতির ওয়্যারলেস চার্জিং এবং চৌম্বকীয় এক্সেসরিজ ব্যবহারের সুবিধা পাবেন বলে জানা গেছে।
উন্নত নেটওয়ার্ক গতির জন্য এতে অ্যাপলের নিজস্ব সিওয়ান-এক্স মডেম এবং এন-ওয়ান কানেক্টিভিটি চিপ ব্যবহারের সম্ভাবনাও রয়েছে বলে আরও জানা গেছে।
আইফোন ১৭ই-তে ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি চমক থাকছে না বলেই মনে করা হচ্ছে। এতে আরও আইফোন ১৬ই-এর মতো ৬.১ ইঞ্চির ওলেড ডিসপ্লে এবং ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা বজায় থাকতে পারে।
তবে কয়েকটি সূত্র বলছে, ডিসপ্লের উপরের নচটি সরিয়ে এবার ডাইনামিক আইল্যান্ড যুক্ত হতে পারে। ফোনের সামনে থাকতে পারে ১৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...