• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
/ লিড নিউজ
রাজধানীর উত্তরা এলাকায় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা বিস্তারিত ...
আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ঘাতকদের বুলেটে সপরিবারে নিহত হন তিনি। ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবারের বেশিরভাগ সদস্যই নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার হন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দিবসটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। শোক র‌্যালি, দোয়া, মিলাদ, কাঙালিভোজ, প্রার্থনাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করত আওয়ামী লীগ। সরকারিভাবেও দিবসটি পালনে নানা অনুষ্ঠানমালার আয়োজন হতো। কিন্তু চব্বিশের ৫ আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপটে দিবসটি আর পালন হয় না। পঁচাত্তরের ১৫ আগস্টের সেই বীভৎস রাতে কিছু বিপথগামী সেনাসদস্যের বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর সঙ্গে প্রাণ হারান তার স্ত্রী শেখ ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও ১০ বছরের শিশু শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। সেদিন বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ ও সুকান্তবাবু, মেয়ে  বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলকে হত্যা করা হয়। এ সময় বিদেশে অবস্থান করায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এই বিচার বন্ধ করতে খন্দকার মোশতাক আহমেদ জারি করেন ইনডেমনিটি অধ্যাদেশ। একুশ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইনডেমনিটি বাতিল করে অভিযুক্তদের বিচারের পথ সুগম করে। ১৯৯৮ সালে ১৫ জনের ফাঁসির রায় হলেও ২০০১ সালে ক্ষমতার পটপরিবর্তনে তা আপিল বিভাগে আটকে যায়। ২০০৮ সালে ফের আওয়ামী লীগ সরকারে এসে বিচারের কাজ শেষ করে এবং দণ্ডিতদের ফাঁসির রায়ও কার্যকর করে। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়। সেদিন দলীয় সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। দলের শীর্ষ নেতৃত্বের বড় অংশই ৫ আগস্টের আগে ও পরে দেশত্যাগ করেন। অনেকেই আবার চলে যান আত্মগোপনে। চব্বিশে ছাত্র-জনতার ওপর গণহত্যার অভিযোগে আইন করে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের কার্যক্রম। জাতীয় শোক দিবসের তালিকা থেকে বাদ পড়ে দিনটি। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড দেওয়া হয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে। দলের সিনিয়র নেতার অনেকেই ভারতে অবস্থান করছেন। এমন প্রেক্ষাপটে গত বছরের মতো এবারও দিনটিতে নেই তেমন কোনো কর্মসূচি। তবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে রেখেছে আওয়ামী লীগ।
১৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝালকাঠির নলছিটিতে প্রধান শিক্ষকসহ চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এলএনজি স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শিপইয়ার্ড কর্তৃপক্ষের
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় তাঁর জন্মদিন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হতো আলাদা উৎসবের
কুমিল্লার লাকসামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চারটি পরিবারকে মাইকিং করে সমাজচ্যুত করার অভিযোগে গোবিন্দপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লাকসাম উপজেলা বিএনপির
আড়াইহাজারে পূর্ববিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্ব ইউনিয়ন কৃষক দল সদস্য সচিব বেলায়েত হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সব মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে বলে সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ