• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

আজ রোজ ডে, জেনে নিন কোন রঙের গোলাপের কী অর্থ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

ভালোবাসার বিশেষ সপ্তাহ শুরু হয়ে গেছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রোজ ডে—ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের প্রথম দিন। প্রতি বছর এই দিনটি পছন্দের মানুষকে গোলাপ উপহার দেওয়ার মধ্য দিয়েই ভালোবাসা সপ্তাহের সূচনা হয়।
প্রেম ও ভালোবাসা প্রকাশে ফুলের ভূমিকা বরাবরই আলাদা। আর ফুলের রাজা হিসেবে পরিচিত গোলাপ ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে সব গোলাপ যে একই অনুভূতির প্রতীক, তা নয়। গোলাপের রঙভেদে বদলে যায় এর অর্থ ও বার্তা।
কথিত আছে, একটি গোলাপ মানুষের হৃদয়ের গভীর অনুভূতিকে প্রকাশ করতে পারে। তাই মনের ভাব বুঝিয়ে বলতে বিভিন্ন রঙের গোলাপ ব্যবহার করা হয়। রোজ ডে-তে কাউকে গোলাপ দেওয়ার আগে জেনে নিন কোন রঙের গোলাপ কী অর্থ প্রকাশ করে—
লাল গোলাপ
ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রতীক লাল গোলাপ। হৃদয়ের গভীর প্রেম, আবেগ ও ভালোবাসা প্রকাশ করতে চাইলে লাল গোলাপের বিকল্প নেই।
গোলাপি গোলাপ
কারও প্রতি প্রশংসা, কৃতজ্ঞতা কিংবা মুগ্ধতা প্রকাশ করতে চাইলে গোলাপি গোলাপ আদর্শ। এটি সৌজন্য ও আন্তরিকতার প্রতীক।
ল্যাভেন্ডার গোলাপ
এই রঙের গোলাপ খুব সহজে পাওয়া না গেলেও এর অর্থ বেশ গভীর। ল্যাভেন্ডার গোলাপ দেওয়ার মানে হলো—প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়া।
কমলা গোলাপ
তীব্র আবেগ, আকর্ষণ ও আকুতির প্রকাশ ঘটায় কমলা গোলাপ। মনের কথা মুখে বলতে না পারলে এই গোলাপই হয়ে উঠতে পারে অনুভূতির দূত।
হলুদ গোলাপ
বন্ধুত্বের প্রতীক হলুদ গোলাপ। প্রিয় বন্ধুর সঙ্গে সম্পর্কের উষ্ণতা ও আনন্দ ভাগ করে নিতে চাইলে এই রঙের গোলাপ দিতে পারেন।
সাদা গোলাপ
সারল্য, পবিত্রতা ও নিষ্কলুষতার প্রতীক সাদা গোলাপ। যদিও রোজ ডে-তে এটি খুব প্রচলিত নয়, তবু কারও সহজ-সরল মনকে সম্মান জানাতে এটি উপহার দেওয়া যেতে পারে।
পিচ গোলাপ
লাজুক ভালোবাসার প্রতীক পিচ রঙের গোলাপ। ভালোবাসা আছে, কিন্তু মুখে বলতে সাহস পাচ্ছেন না—এমন অনুভূতি প্রকাশে এই গোলাপ দারুণ কার্যকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...