• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন প্রকাশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।
পরীক্ষাসূচি অনুযায়ী এ বছর এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথমদিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।
গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সেই হিসাবে এবার পরীক্ষা ১১ দিন পিছিয়ে শুরু হচ্ছে। পাশাপাশি মাঝে ছুটি পড়ায় ব্যবহারিক পরীক্ষা দেরিতে অনুষ্ঠিত হবে।
শিক্ষাসূচি অনুযায়ী, প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হত। কিন্তু করোনা মহামারির প্রভাব এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এই সূচি বজায় রাখা সম্ভব হয়নি।
এবারও জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের কথা বিবেচনা করে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...