• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

চেনা জায়গাও হঠাৎ অচেনা লাগে কেন?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

যে পথে প্রতিদিন হাঁটা, যে বাড়িতে বছরের পর বছর বসবাস, কিংবা যে জায়গার প্রতিটি কোনো নখদর্পণে—হঠাৎ কখনো সেই পরিচিত পরিবেশই মনে হতে পারে অচেনা। চোখের সামনে সবকিছু ঠিকঠাক থাকলেও মনে হয়, যেন এই জায়গায় আগে কখনো আসা হয়নি। মুহূর্তের এমন অভিজ্ঞতা বিস্ময় বা অস্বস্তি তৈরি করতে পারে। কিন্তু কেন চেনা জায়গাকেও কখনো অচেনা মনে হয়? এর পেছনে রয়েছে মস্তিষ্কের স্মৃতি, মনোযোগ ও পরিচিতির অনুভূতি তৈরির জটিল প্রক্রিয়া।
পরিচিত জায়গা চিনে নেয় কীভাবে মস্তিষ্ক?
কোনো জায়গা দেখলে মস্তিষ্ক শুধু চোখের মাধ্যমে পাওয়া তথ্যের ওপর নির্ভর করে না। বরং রাস্তার বিন্যাস, বাড়িঘরের অবস্থান, আলো, রং ও আশপাশের বিভিন্ন বৈশিষ্ট্য আগের স্মৃতি ও অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখে। এভাবেই কোনো পরিবেশকে পরিচিত বলে শনাক্ত করি আমরা।
তবে এই প্রক্রিয়ায় সাময়িক ব্যাঘাত ঘটলে পরিচিত জায়গাটিও অচেনা মনে হতে পারে। অর্থাৎ, সবসময় পরিবেশের পরিবর্তন-এর কারণ নয়; কখনো একই পরিবেশকে উপলব্ধি করার অনুভূতিতে পরিবর্তন আসে।
ক্লান্তি ও মানসিক চাপের প্রভাব
ঘুমের অভাব, অতিরিক্ত ক্লান্তি, মানসিক চাপ কিংবা মনোযোগের ঘাটতি চারপাশের পরিবেশ সম্পর্কে আমাদের উপলব্ধিকে প্রভাবিত করতে পারে।
ধরা যাক, প্রতিদিনের পরিচিত রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি অন্য কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করছেন। ফলে আশপাশের দৃশ্যের অনেক কিছুই হয়তো খেয়াল করছেন না। পরে হঠাৎ মনোযোগ দিলে পরিবেশটিকে অস্বাভাবিক বা কিছুটা অপরিচিত মনে হতে পারে।
একইভাবে, পরিচিত জায়গায় আলো-ছায়ার পরিবর্তন, আসবাবের অবস্থান বদলে যাওয়া কিংবা পরিবেশের ছোটখাটো পরিবর্তনও সাময়িকভাবে এমন
পরিচিত কোনো বিষয়কে হঠাৎ অচেনা মনে হওয়ার অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত একটি মনস্তাত্ত্বিক ধারণা হলো, ‘জামেই ভূ’ (Jamais vu)। ফরাসি এই শব্দের অর্থ ‘কখনো দেখিনি’। পরিচিত কোনো ব্যক্তি, স্থান, শব্দ বা বস্তুকে হঠাৎ অপরিচিত মনে হওয়াকে এই ধারণার মাধ্যমে ব্যাখ্যা করা হয়।
এর বিপরীতধর্মী অভিজ্ঞতা হলো ‘ডেজা ভূ’ (Déjà vu)। এ ক্ষেত্রে নতুন কোনো পরিস্থিতি বা দৃশ্যকে মনে হয়, যেন আগে ঠিক একইভাবে দেখা বা অনুভব করা হয়েছে।
তবে পরিচিত জায়গা অচেনা মনে হলেই সেটিকে জামেই ভূ বলা যাবে না। এমন অনুভূতির পেছনে পরিস্থিতি ও ব্যক্তিভেদে ভিন্ন কারণ থাকতে পারে।
কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি?
মাঝেমধ্যে অল্প সময়ের জন্য পরিচিত পরিবেশ অচেনা মনে হওয়া মানেই গুরুতর কোনো সমস্যা নয়। তবে এ ধরনের অভিজ্ঞতা বারবার ঘটলে, দীর্ঘ সময় স্থায়ী হলে কিংবা এর সঙ্গে স্মৃতির সমস্যা, বিভ্রান্তি বা চেতনার পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
বিশেষ করে হঠাৎ তীব্র বিভ্রান্তি, কথা বলতে অসুবিধা কিংবা শরীরের এক পাশ দুর্বল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে জরুরি চিকিৎসা নিতে হবে।
পরিচিত জায়গাকে হঠাৎ অপরিচিত মনে হওয়ার অভিজ্ঞতা মস্তিষ্কের স্মৃতি ও পরিচিতির অনুভূতি তৈরির প্রক্রিয়ার একটি আকর্ষণীয় দিক। মনোযোগের পরিবর্তন, ক্লান্তি কিংবা পরিবেশের সূক্ষ্ম পরিবর্তন কখনো এমন অনুভূতির সঙ্গে যুক্ত থাকতে পারে। তবে অভিজ্ঞতাটি ঘন ঘন ঘটলে বা অন্য উপসর্গের সঙ্গে দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...