• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

জাবি অফিসার সমিতির নির্বাচনে আজমল-সেলিম প্যানেলের নিরঙ্কুশ জয়

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

সাব্বির, জাবি প্রতিনিধি: 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অফিসার সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। এতে সভাপতি পদে শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. আজমল আমীন এবং সাধারণ সম্পাদক পদে একই অফিসের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া নির্বাচিত হয়েছেন।

বুধবার(৭ জানুয়ারি) নির্বাচন শেষে বিকাল সাড়ে ৫ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির নির্বাচন কমিশন স্বাক্ষরিত নির্বাচনী ফলাফল ঘোষণাপত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ মহিউদ্দিন। নির্বাচন কমিশনার আবু তালেব, কামরুল ইসলাম ও আলাউদ্দিন মোল্লা উপস্থিত থেকে স্বচ্ছতার সাথে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. আজমল আমীন ২১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আঃ রহমান পেয়েছেন ১১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সেলিম মিয়া ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আক্তারুজ্জামান পেয়েছেন ৮৭ ভোট।

অন্যান্য পদে বিজয়ীরা:

সম্পাদকীয় পদগুলোতেও আজমল-সেলিম প্যানেলের জয়জয়কার দেখা গেছে: সহ-সভাপতি: মো. আবুল কাশেম (২১৪ ভোট)। সহ-সাধারণ সম্পাদক: মোহাম্মদ কাজিম উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)। কোষাধ্যক্ষ: মো. খোকন মিয়া (১৭৬ ভোট)। সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ মনির হোসেন ভূঁইয়া (১৭৭ ভোট)। প্রচার সম্পাদক: মো. সামছুল আলম তালুকদার (১৮৪ ভোট)। সদস্য পদে

বিজয়ীরা:

কার্যনির্বাহী পরিষদের ১০টি সদস্য পদের বিপরীতে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. ইয়ার হোসেন (২১৭ ভোট)।

ক্রমানুসারে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন:
২য়: পারভীন আক্তার (১৮৮ ভোট), ৩য়: খাইরুল ইসলাম (১৮২ ভোট), ৪র্থ: মামুন হাসান (১৮১ ভোট), ৫ম: মো. কামরুল হাসান (১৭২ ভোট), ৬ষ্ঠ: মো. মহাসীন আলম (১৬৬ ভোট), ৭ম: মো. হেলাল উদ্দিন (১৫৭ ভোট) এবং ৮ম: মুহাম্মদ আবু হানিফ (১৫৫ ভোট)।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি মো. আজমল আমীন বলেন, “এই জয় সাধারণ কর্মকর্তাদের অধিকার আদায়ের জয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অফিসারদের কল্যাণে কাজ করে যাবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...