• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

পদ্মা রেলসেতুর নিচ থেকে প্রয়োজনে মাটি সরানো হয়েছে: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে। এটা প্রয়োজনে সরানো হয়েছিল।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, আমি যতটা জেনেছি মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা আসলে এ রকম না। ওখানে যখন ব্রিজটা হয়েছে, কিছু প্রতিবন্ধকতা কিন্তু রাখা হয়, দেখবেন যে ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে মাঠি সরানো হয়েছিল। ওটা প্রয়োজনে সরানো হয়েছিল।

তিনি বলেন, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে, এই সরানোটাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে না। এই মাটি কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে, দীর্ঘদিন এটা সরানো হয়নি। একটু উঁচু জায়গা হয়ে যাওয়ার কারণে ওখান থেকে আবার মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে। ফলে সার্বিক বিবেচনায় ওটা সরানো হয়েছিল।

মন্ত্রী বলেন, ওটা অতিরিক্ত মাটি ছিল, অবস্ট্রাকল তৈরি করার জন্য, কনস্ট্রাকশন কাজের সহায়ক হিসেবে। আপনি দেখবেন ব্রিজ তৈরির সময় কিছু অংশ মাটি দিয়ে ভরাট করা হয়ে থাকে, ব্রিজ হওয়ার পর সেটা আবার সরিয়ে নেওয়া হয়।

শেখ রবিউল আলম বলেন, যেহেতু এ ঘটনার একটা ম্যাসেজ গেছে। যার জন্য আমরা সেখানে মাটি কাটার সিদ্ধান্ত নিয়েছি এবং সেখানে গাছ লাগানো হবে।

এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...