• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রী ও এক অটোভ্যান চালকসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলকুচি উপজেলার আজগড়া গ্রামের মোতালেব সরকার (৫৫), তার স্ত্রী ফজিলা খাতুন (৪৫) এবং জামতৈল এলাকার অটোভ্যান চালক নুরু (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘ঢাকা এক্সপ্রেস পরিবহন’-এর একটি বাস এনায়েতপুরের দিকে যাচ্ছিল। পথে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটি একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা তিন আরোহীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈমাম জাফর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...